ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের অগোচরে পুকুরে ডুবে প্রাণ গেল ছেলের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৫ এপ্রিল ২০২১
মায়ের অগোচরে পুকুরে ডুবে প্রাণ গেল ছেলের
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে অন্তর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কামারগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অন্তর উপজেলার পানিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের বড় ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহিম শেখ বলেন, অন্তরের পরিবার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে গোসল করতে যায় অন্তর। কোনো একসময় মায়ের অগোচরে অন্তর পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে অন্তরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!