ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৭ এপ্রিল ২০২১
পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর 
হেফজ বিভাগের শিক্ষার্থী মাজিদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পত্তন ইউপির মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাজিদুল ইসলাম মনিপুর গ্রামের এমদাদ বারীর ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

শিশুর চাচা সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাজিদুল ইসলাম আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে এক পর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!