ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবননগরে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৮, ১৫ মার্চ ২০২১
জীবননগরে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
জীবননগরে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির পাশে টিউবওয়েলের গর্তে জমা পানিতে ডুবে লাবিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকালে জীবননগরে উপজেলার সন্তোষপুর গ্রামের হালসনাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত লাবিব উপজেলার সন্তোষপুর গ্রামের হালসনা পাড়ার আকরামুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে লাবিবের মা প্রতিদিনের মতো সোমবার সকাল ১০ টার সময় রান্নার কাজে ব্যস্ত ছিল। এসময় শিশু লাবিব উঠানে খেলছিল। এক পর্যায়ে সে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির উঠানের পাশে অরক্ষিত টিউবওয়েলের পানির গর্তের পড়ে যায়। পরে মা লাবিবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে টিউবওয়েলের পানির গর্তে লাবিবের মৃতদেহ ভাসতে দেখলে চিৎকার দেন লাবিবের মা। পড়ে প্রতিবেশীরা এসে লাবিবের লাশ উদ্ধার করে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় লাবিবের পিতা-মাতা।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!