[ দেশজুড়ে ]
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত কৃষক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহের ধোবাউড়ায় কালিকাবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নূরুল আমিন নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সংঘটিত এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, মো. হাসান আলী, শাহীন আলম ও আব্দুস সাত্তার।
জানা গেছে, মো. হাসান আলী গংরা নুরুল আমিনের বাড়িতে প্রবেশ করে তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় নুরুল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার কালিকাবাড়ী গ্রামের হাসান আলী গংদের সঙ্গে নূরুল আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে শত্রুতা চলছিল। এরই জেরে প্রতিপক্ষ নুরুল আমিনের ওপর হামলা চালিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!