ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৌলত‌দিয়াগামী লঞ্চের সঙ্গে তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২১
দৌলত‌দিয়াগামী লঞ্চের সঙ্গে তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ
সংঘর্ষের ছবি- সংগৃহীত

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে মাঝ পদ্মায় পাটু‌রিয়া থেকে দৌলত‌দিয়াগামী এম‌ভি ফ্লাইং বার্ড-২ না‌মে এক‌টি লঞ্চের সঙ্গে ও‌টি সাংহাই-৪ না‌মে একটি তেলবা‌হী ট্যাং‌কের সংঘ‌র্ষ হয়েছে। এতে ল‌ঞ্চটির ক্ষ‌তি হ‌লেও কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

শ‌নিবার দুপুর ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন।

তিনি জানান, পাটুরিয়া থেকে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা লঞ্চটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে তেলবাহী ট্যাংকারটি লঞ্চে আঘাত করে। এ সময় লঞ্চের কিছু যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা ফেরি ও অন্য লঞ্চে উঠে দৌলতদিয়ায় পৌঁছান।

ম্যানেজার আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লঞ্চের ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!