[ দেশজুড়ে ]
সিলেটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল পথচারীর
ফাইল ছবি
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে আতর আলী নামে এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ সড়কে ফাহিম সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আতর আলী পৌর এলাকার নুরুপাড়া গ্রামের লকই আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধ আতর আলী পায়ে হেঁটে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন আতর আলী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম ডেইলি বাংলাদেশকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!