ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটিয়ায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই নিহত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২১
পটিয়ায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই নিহত
চট্টগ্রামের পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামের পটিয়ায় ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আবদুল মাবুদ নামে একজন নিহত হয়েছেন। তিনি কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই।

রোববার দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল এবং আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ নিহত হন।

পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজুদ্দীন বলেন, ছুরিকাঘাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাবেদ জানান, আবদুল মাবুদকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। এ ছাড়া হাসপাতাল থেকে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আরো কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!