ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২০ অক্টোবর ২০২৬
ফটিকছড়ি সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির আধাঁরমানিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে রামগড় ৪৩ বিজিবি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির আধাঁরমানিক বিওপির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আধাঁরমানিক নামক স্থানে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।

রামগড় ৪৩ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে।

সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!