ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে ৫০ অসহায় নারী পেলেন শাড়ি

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২০ অক্টোবর ২০২৬
রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে ৫০ অসহায় নারী পেলেন শাড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শাড়ি দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাড়ি বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার মাধ্যমে রামগড় উপজেলার জন্য ৫০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, দুর্গাপূজায় অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের সহায়তা উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!