১৫০ বস্তা চিনিসহ টিসিবির ডিলার গ্রেফতার
ময়মনসিংহে টিসিবির ৫০ কেজির ১৫০ বস্তা চিনি মজুদের অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করেছে র্যাব। মো. আব্দুল বারী নামে ওই ডিলারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৫০০ কেজি চিনি।
আব্দুল বারীর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সোল হাসিয়া এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহের সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে থাকেন তিনি।
রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এ তথ্য জানায়।
.png)
এর আগে ওই দিন বিকেলে নগরীর খাগডহর সিএন্ডবি মোড় এলাকার মেসার্স বারী স্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার করে র্যাব।
র্যাব-১৪ বিএসপি মেজর মো. ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খাগডহর সিএন্ডবি মোড় এলাকায় মেসার্স বারী স্টোর থেকে ৫০ কেজির ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় টিসিবির ডিলার মো. আব্দুল বারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তিনি টিসিবির একজন ডিলার। দীর্ঘদিন ধরে টিসিবির নিয়ম-নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি লাভের আশায় অবৈধভাবে দোকানে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।