ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি তার নিজস্ব সম্পদের তুলনায় বেশি পরিমাণে ব্যাংকের শেয়ার আর কিনতে পারবে না।

একই সঙ্গে শেয়ারধারী কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক হিসেবে শুধু ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মনোনয়ন দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর ফলে বেনামি বা শেল কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকের মালিকানায় আসা কঠিন হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শেয়ারধারক কোম্পানির অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ প্রবণতা কমবে এবং মনোনীত পরিচালকদের ভূমিকা আরও নিশ্চিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো শেয়ারধারক কোম্পানি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক মনোনয়নের ক্ষেত্রে শুধু ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে মনোনয়ন দিতে পারবে। ফলে ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণ ও পরিচালক মনোনয়নের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হলো।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!