[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় প্রথমবারের মতো গলদা চিংড়ির রেণু উৎপাদন
গলদা চিংড়ির রেণু উৎপাদনের প্রদর্শনী খামার
সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো স্থানীয় পরিবেশে গলদা চিংড়ির রেণু উৎপাদন শুরু করেছে মৎস্য অধিদফতর। রোববার সকালে সদর উপজেলার এল্লারচরে চিংড়ি চাষের প্রদর্শনী খামারে রেণু উৎপাদন ও বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, বৈজ্ঞানিক কর্মকর্তা আজহারুল হক ও স্থানীয় চিংড়ি চাষিরা।
বক্তারা জানান, সাতক্ষীরার পানি, মাটি ও পরিবেশ গলদা চিংড়ির রেণু উৎপাদনের জন্য উপযুক্ত। প্রাথমিকভাবে প্রদর্শনী খামারে প্রতিদিন পাঁচ হাজার রেণু উৎপাদন করা হবে। এসব রেণু স্থানীয় মাছ চাষিদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করা হবে। এছাড়া খামারে প্রতি শনিবার বিকেলে মাছ চাষিদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!