[ দেশজুড়ে ]
ছাত্রকে পেটানো দুই টিকেট কালোবাজারি গ্রেফতার
আটক দুই টিকেট কালোবাজারি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি কর্তৃক মো. আতাউল্লাহ নামে এক ছাত্রকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন, সদর উপজেলার বাসুদেব ইউপির শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা ও মোগড়া ইউপির চরনারায়নপুরের নূরুল ইসলামের ছেলে হিরন মিয়া।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
শনিবার বিজয়নগর হাটখোলা গ্রামের শামসুল হুদার ছেলে শিক্ষার্থী আতাউল্লাহ ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ছবি উঠানো হয়েছে এই অভিযোগে টিকেট কালোবাজারিরা তাকে মারধর করে। পরে এ ঘটনায় মামলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!