ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

ছাদে টেনিস খেলে ভাইরাল ইতালিয়ান নারী

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ২১ এপ্রিল ২০২০
ছাদে টেনিস খেলে ভাইরাল ইতালিয়ান নারী
তারা দুজন টেনিস খেলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন

ভালো নেই ইতালি! ভালো নেই ইউরোপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানবাধিকারের এই দেশটি। চারদিকেই আজ শুধু শূন্যতা, কোনভাবেই থামছে না মৃত্যুর মিছিল। পুরো ইতালির জনজীবন যেন থমকে গেছে। এই শোকের মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছেন দুই নারী।

সামাজিক দূরত্ব বজায় রেখে ইতালির লিগুরিয়ায় দুই নারী বাসার ছাদে টেনিস খেলেছেন। করোনার এই সময়ে গৃহবন্দির একঘেঁয়েমি দূর করতে এক ছাদ থেকে অন্য ছাদে টেনিস খেলাকে বেছে নিয়েছেন তারা। প্রায় ১৫ ফুট দূরত্বে তারা দুজন টেনিস খেলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

Advertisement

এদিকে ইতালিতে করোনায় গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে কমসংখ্যক লোকের মৃত্যু হয়েছে। একইসঙ্গে দেশটিতে কমেছে আক্রান্তের সংখ্যা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!