[ সোশ্যাল মিডিয়ায় ]
১৩ একর ফসলের ওপর লিখে আকুতি, ‘করোনা চলে যাও’
১৩ একর ফসলের ওপর লিখে আকুতি, ‘করোনা চলে যাও’। ছবি: সংগৃহীত।
করোনাভাইরাসের তাণ্ডবের শিকার পুরো বিশ্ব। ভাইরাসটির বিস্তার ও প্রতিরোধে বিশ্বের প্রায় সব দেশ প্রচেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে সারা বিশ্বে দুই কোটি ১৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে সাড়ে সাত লাখের বেশি মানুষ। ভাইরাসটির তাণ্ডবে মৃত্যুর পাশাপাশি বিপর্যস্ত জনজীবন ও অর্থনীতি। তাই ভাইরাসটি থেকে মুক্তি চান বিশ্ববাসী। এর মধ্যে অভিনব পন্থায় জমির ফসলের ওপর লিখে করোনাকে বিদায় নিতে আকুতি জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেশিগানের একটি ফার্মে অভিনব পন্থায় করোনাকে বিদায়ের আকুতি করা যায়। ১৩ একর জমির মধ্যে থাকা ফসলের মাঝে লেখা হয় ‘করোনা চলে যাও’।
জনসনের বিশাল কুমড়োর খামারে লেখা ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়। ছবিটি পোস্টের পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ছবির নিচে নানা ধরনের মন্তব্য করেছেন অনেক নেটিজেন।
নেটিজেনরা অস্বাভাবিক আবদার দেখে বিস্মিত হয়ে পড়েন। কেউ বলেন, আমরা এটি ভালোবাসি। দয়া করে করোনাকে জরুরি রাস্তাটি বলে দিন।
আরেকজন বলেন, ২০২০ সালে আমরা সবকিছু হারিয়ে ফেলছি। অন্যজন বলেন, ওএমজি! এটি অসাধারণ ও বিশাল কাজ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!