ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন আটক
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৩৯ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযানে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত সাতটি ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন ও ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ৪৯৯ জনকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।