ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
কিভাবে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম?
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলাম। রোববার রাতে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাতে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!