ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ২২ নভেম্বর ২০২৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া আটক
ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে আটক করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন।

ওসি আরও বলেন, সম্প্রতি গোপালগঞ্জে নাশকতার ঘটনায় পাপিয়ার লোকজন জড়িত ছিলেন বলে তারা জানতে পেরেছেন।

পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে নিজের ফেসবুক আইডিতে পাপিয়া লিখেছিলেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!