ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

শ্রমিকদের অধিকার আদায়ে সরকার আন্তরিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ২২ নভেম্বর ২০২৬
শ্রমিকদের অধিকার আদায়ে সরকার আন্তরিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, পোশাক খাত রক্ষা করার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দেশকে ধ্বংস করতে চায়।

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের স্বার্থে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!