ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আজ সকাল ৮টা থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ২৬টি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ (বৃহস্পতিবার)।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।