ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিশুকিশোর ]

তিন রকমের পাতা

আবেদীন জনী
প্রকাশিত: ২২:০২, ২৫ নভেম্বর ২০২৬
তিন রকমের পাতা
বইয়ের পাতা, বইয়ের পাতা আলোয় ভরা শব্দগাঁথা পড়লে পরে রোজ, জীবনটা হয় আলোকিত পাই যে জ্ঞানের খোঁজ

গাছের পাতা, গাছের পাতা
বলতে পারি সবুজ ছাতা
দিচ্ছ নিবিড় ছায়া,
চলার পথে রোদের ঝাঁঝে
দিচ্ছ মেখে মায়া।

চোখের পাতা, চোখের পাতা
বলতে পারি স্বপ্নখাতা
হাজার স্বপ্ন আঁকা,
স্বপ্ন যদি না আঁকো রোজ
যায় কি ভালো থাকা?

বইয়ের পাতা, বইয়ের পাতা
আলোয় ভরা শব্দগাঁথা
পড়লে পরে রোজ,
জীবনটা হয় আলোকিত
পাই যে জ্ঞানের খোঁজ।
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!