[ শিশুকিশোর ]
রিট খেলে
যাচ্ছি আমি আদালতে বুঝবি কেমন, রিট খেলে!
একটা ছিল বিটকেলে—
মাইক লাগিয়ে বলতো হাটে
হয় না কিছু ইট খেলে!
বলতো আরো— স্বাস্থ্য হবে
কাগজ, মোড়ক, চিট খেলে—
হয় মজাদার সঙ্গে কিছু
এনএসিএল, বিট খেলে!
বলতো জোরে— বুদ্ধি হবে
পতঙ্গ আর কীট খেলে—
কোলেস্টেরল বাড়বে নাকি
কোয়েল পাখির মিট খেলে!
মনে বেজায় অসুখ হবে
উদারপন্থী লিট খেলে—
লাইফ মালামাল হবেই হবে
সিন্ডিকেটে ফিট খেলে!
এসব দেখে রেগেমেগে
ডেকে বললাম— বিটকেলে,
যাচ্ছি আমি আদালতে
বুঝবি কেমন, রিট খেলে!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!