[ শিশুকিশোর ]
ছড়া কার!
বলল ওরা, 'কী বলো হে? তুমিই নাকি ছড়াকার!'
'একটা ছড়া দাও না লিখে'
: বায়না ধরে কারিনা।
আঁৎকে বলি, বললে কী হে?
ও লিখতে ভাই পারি না।
'গল্প লিখে দাও তাহলে!'
: বলল হেসে কল্পনা,
ধুত্তেরি ছাই! পালাই আমি;
সস্তা মোটে গল্প না!
'হয় কি এটা? কক্ষনো না!
শোনাও তবে বাউলিয়ানা।'
হায় মুশকিল! পারি না তো!
আজকে ছুটি দাও লিয়ানা!
বলল ওরা, 'কী বলো হে?
তুমিই নাকি ছড়াকার!'
ধুরো বোকা! মানুষ আমি--
বলিস কেন ছড়া কার?
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!