ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ পেশা ও জীবন ]

দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী বাংলাদেশিদের ভবিষ্যৎ গন্তব্য হোক কানাডা

গোলাম কবীর
প্রকাশিত: ১২:৩৫, ১২ নভেম্বর ২০২৬
দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী বাংলাদেশিদের ভবিষ্যৎ গন্তব্য হোক কানাডা
কানাডা ইমিগ্রেশনের প্রস্তুতি শুরু করুন। আইইএলটিএস (IELTS) প্রস্তুতি নিন, নিজের শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতা মূল্যায়ন (ECA) করুন

ইউরোপ-অস্ট্রেলিয়ায় কড়াকড়ি: দক্ষ বাংলাদেশিদের পরবর্তী সেরা গন্তব্য কোথায়?  দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী বাংলাদেশিদের ভবিষ্যৎ গন্তব্য কোথায়? উত্তর একটাই—কানাডা! 

বিশ্বের অন্যান্য উন্নত দেশ যখন নিজেদের দরজা বন্ধ করতে ব্যস্ত, সেই তুলনায় কানাডার অভিবাসন নীতি এখনো অনেক বেশি মানবিক, বাস্তবসম্মত এবং অভিবাসন বান্ধব। কেন আপনার স্বপ্নের তালিকায় কানাডাকে শীর্ষে রাখা উচিত?

স্থায়ী বসবাসের (PR) বিশাল সুযোগ: 
কানাডা সরকার তাদের ইমিগ্রেশন লেভেল প্ল্যানে প্রতি বছর নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্ববাজারের মন্দার মাঝেও এই বিশাল সংখ্যা প্রমাণ করে তারা দক্ষ জনবলকে স্বাগত জানাতে কতটা প্রস্তুত!

অর্থনৈতিক ও পেশাগত ইমিগ্রেশনে জোর: 
মোট অভিবাসীদের মধ্যে বড় একটি অংশ নেওয়া হয় ইকোনমিক ক্লাসের (যেমন: এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম) মাধ্যমে। আপনি যদি একজন দক্ষ পেশাজীবী হন, তবে কানাডাই আপনার জন্য সেরা 
প্ল্যাটফর্ম।

পারিবারিক ঐক্য ও স্পাউস সুবিধা: 
অস্ট্রেলিয়া যেখানে পরিবার আনার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, কানাডা সেখানে ফ্যামিলি ক্লাস ইমিগ্রেশন ও স্পাউস ওয়ার্ক পারমিটের মাধ্যমে পরিবারকে একসাথে থাকার ও কাজ করার সুযোগ দিচ্ছে।

ভবিষ্যতের নিরাপদ আবাসন:
 যারা কানাডায় পড়াশোনা করছেন বা অস্থায়ীভাবে কাজ করছেন, তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্য কানাডা সরকার সবসময় বিভিন্ন বিশেষ ও সহজ উদ্যোগ চালু রাখে।সময় এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার !

বিশ্বের নিয়ম প্রতিনিয়ত পাল্টাচ্ছে।
কানাডা ইমিগ্রেশনের প্রস্তুতি শুরু করুন। আইইএলটিএস (IELTS) প্রস্তুতি নিন, নিজের শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতা মূল্যায়ন (ECA) করুন এবং সঠিক প্রক্রিয়ায় আবেদন শুরু করুন। আপনার স্বপ্নের ডানা মেলুক কানাডার আকাশে! 

নোট : আমি কানাডা ইমিগ্রেশন ল'ইয়ার বা RCIC-IRB নই। আপনি একজন দক্ষ ও সফল কানাডা ইমিগ্রেশন ল'ইয়ার বা RCIC- Regulated Canadian Immigration Consultant এর  নিকট থেকে পরামর্শ নিন ।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!