ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৮ বছর পর কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুল চালুর উদ্যোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৯, ২৫ নভেম্বর ২০২৬
২৮ বছর পর কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুল চালুর উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ থাকা কিশোরগঞ্জের কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের দামোয়ার বাড়ি এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

দামোয়ার বাড়ি জামে মসজিদের সভাপতি আ.স.ম. গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম।

এ ছাড়া রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, সাইফুল ইসলাম পাশা, শফিকুল আলম, সারোয়ার, খাইরুল ইসলাম ও ফারুক আহম্মদ বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দামোয়ার বাড়ি এলাকায় ১৯৯১ সালে কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তবে নানা জটিলতায় ১৯৯৮ সালে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন ধরে এলাকাটিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্প্রতি গ্রামবাসী বিদ্যালয়টি পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে স্কুল কমিটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয়।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বিদ্যালয়টি পুনরায় চালু ও এর সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!