ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫, ২৫ নভেম্বর ২০২৬
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শামসুন্নাহার বেগম (৫০) নামের ওই নারীর মৃত্যুতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের মধ্যে শুধু আব্দুর রহমানকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।

গত ১৯ নভেম্বর কলাবাগানের কাঁঠালবাগানের ওই বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ ব্যক্তিরা দুটি পরিবারের সদস্য।

এক পরিবারের তিনজন হলেন দেড় বছর বয়সী শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার। অন্য পরিবারের দুজন শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার। তারা ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!