ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ২৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের মিজানুর রহমানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!