ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএমপির অভিযানে ৪০৩ জন গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ৪০৩ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৮৬ জন, মিরপুরে ৯৭ জন, গুলশানে ৪২ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযান চলাকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩৭৬টি ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!