ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

গুলশানে বাসায় মিললো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩১, ১২ আগস্ট ২০২০
গুলশানে বাসায় মিললো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসা থেকে আতুই মারমা (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। 
   
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে গুলশান-১ এর ১৪০ নম্বর রোডের ১ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে আতুইয়ের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঢামেক প্রতিনিধি জানান, ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় আতুই। মরদেহ ময়নাতদন্তের জন মর্গে রাখা হযেছে। নিহত আতুইয়ের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে।

পুলিশ জানায়, প্রাথমিক ধারণা করা হচ্ছে বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল আতুইয়ের।  

অভিমানে এ ঘটনা ঘটাতে পারে সে।  তদন্তের পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!