ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ প্রবাস জীবন ]

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উম্ম আল কুওয়ান চেম্বার্সের সঙ্গে রাষ্ট্রদূত তারেক আহমেদের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৭ অক্টোবর ২০২৬
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উম্ম আল কুওয়ান চেম্বার্সের সঙ্গে রাষ্ট্রদূত তারেক আহমেদের সাক্ষাৎ
উম্ম আল কুওয়ান চেম্বার্সের চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রদূত তারেক আহমেদের সাক্ষাৎ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন (UAQ) আমিরাতের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উম্ম আল কুওয়াইন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান খলফান আহমেদ মেসফিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ আলোচনা করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

বৈঠকে দুই দেশের মধ্যে বিজনেস-টু-বিজনেস (B2B) সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত তারেক আহমেদ উম্ম আল কুওয়াইনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবাসী ডায়াস্পো তাদের ব্যবসা সম্প্রসারণ ও সুরক্ষায় চেম্বার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উম্ম আল কুওয়াইনের ক্রমবর্ধমান অর্থনৈতিক গতিশীলতা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, শিল্প খাত, ব্লু ইকোনমি, মৎস্যসম্পদ এবং আইটিইএস (ITES) খাতের সম্ভাবনা তুলে ধরে বৈঠকে জানানো হয় যে, এফবিসিসিআই (FBCCI) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) সাথে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হতে পারে।

এই ইতিবাচক গতিধারা অব্যাহত রেখে ভবিষ্যতে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় উষ্ণ আতিথেয়তা, গঠনমূলক আলোচনা এবং অব্যাহত সহযোগিতার জন্য উম্ম আল কুওয়াইন চেম্বারের পক্ষ থেকে আহমেদ ওবায়েদ ইব্রাহিম আল আলী, সাঈদ মোহাম্মদ আল আজেম এবং সালেম রাশেদ আল আলীলিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/দুবাই/একেকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!