ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপপুর প্রকল্পের গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩০, ২৪ নভেম্বর ২০২৬
রূপপুর প্রকল্পের গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটিতে বুখিনস্কি ইয়েভগেনি (৪৮)
নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুখিনস্কি ইয়েভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন।  পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রিন সিটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়া না পাওয়ায় নিরাপত্তাকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!