ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ৭ অক্টোবর ২০২৬
১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা গ্যাস পাবেন না। এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

তিতাস জানিয়েছে, মেরামত কাজ চলাকালে এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!