ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৭ অক্টোবর ২০২৬
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে দেওয়া এক চিঠিতে তাকে দলীয় সব দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ প্রকাশ পেয়েছে। এর ফলে দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সব দায়িত্ব থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এর আগেও মতিউর রহমান সাগরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!