ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশার চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৭ অক্টোবর ২০২৬
অটোরিকশার চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশার চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের পাভেল মিয়ার অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার তিন কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের বিদায় অনুষ্ঠান শেষে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজে নিজের অটোরিকশা আনতে যান। অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় চার্জের বৈদ্যুতিক সংযোগ খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আক্কাছ আলী বলেন, ‘বিকেলে তুলাকান্দীর গ্যারেজ থেকে ফোন করে জানানো হয়, আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। দ্রুত হাসপাতালে আসতে বলা হয়। হাসপাতালে গিয়ে জানতে পারি, সে মারা গেছে।’

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী বলেন, বিকেলে আকবর আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!