সোমবার বিসিবির এক সুত্র জানিয়েছে আইসিসির নির্দেশনা মেনে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা জাভেদ ওমরের ওপর আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) নজরদারির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান বিসিবির ওই উর্ধতন। তিনি বলেন'খুবই হতাশ! কাদের নিয়ে কাজ করব?'
.png)
জানা গেছে, জাভেদ ওমর সাবেক ক্রিকেটার হওয়ায় সরাসরি অভিযোগ দায়েরের ঝামেলায় যেতে চায়নি আইসিসি।
সংশ্লিষ্ট বোর্ড যদি কোন দায়িত্ব না দেয়, তাহলেই ক্রিকেটারদের থেকে দূরে রাখা যাবে জাভেদকে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে শেষ হয়েছিল জাভেদ ওমরের চুক্তি। বর্তমান প্রেক্ষাপটে সেটি আর নবায়নের কোন সুযোগ নেই, বরাবরের মতো সাবেক ওপেনারের জন্য বন্ধ হয়ে গেল বিসিবির দরজা।