মঙ্গলবার সিঙ্গাপুরে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
এদিন শ্রীলংকা বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে পেয়ে যায় গোলের দেখা। ২৭ মিনিটের মাথায় বাংলাদেশের রিতু খানম পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে (৫৮ মিনিটে) তারিন পেনাল্টি কর্নার থেকে আরো একটি গোল করলে ২-০ ব্যবধানের ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল।
.png)
এবারের ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে দলগুরো। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ-২০২০-এ।
ডেইলি বাংলাদেশ/আর এস