ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৬, ১ এপ্রিল ২০২০
রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা মারা গেছেন
রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ঢাকায় পাঠানো ৫৫ বছর বয়সী এক সবজি বিক্রেতা মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজবাড়ী ফেরার সময় ফেরিতে তার মৃত্যু হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ওই ব্যবসায়ী। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি না করেই রাজবাড়ীতে ফেরত পাঠানো হয়। পথেই তিনি মারা যান। তবে কি কারণে মারা গেছেন তা জানা যায়নি।

সিভিল সার্জন আরো জানান, ওই সবজি বিক্রেতা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

Advertisement

রাজবাড়ীর ডিসি দিলসাদ বেগম বলেন, ওই ব্যবসায়ীকে যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে আশা করি মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!