ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
আফসানা আক্তার-এর কবিতা

অপ্রাপ্তি

আফসানা
প্রকাশিত: ১৭:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রাপ্তি
তোমার কপাল বেয়ে পড়া ঘাম মুছবার জন্য কত দামি শাড়ি পরতে হবে, বলো তো

দিনকে দিন তোমায় ভোলা কঠিন হয়ে যাচ্ছে।
আম্মার মতো করে তোমার বুকে মাথা রাখার তীব্র আকাঙ্ক্ষা বেড়েই চলছে।

দেখো, কতটা দুঃসাহস আমার—
চাঁদের আলো না ছুঁয়ে চাঁদকে ছুঁতে চাই।

আচ্ছা,
তোমার কপাল বেয়ে পড়া ঘাম মুছবার জন্য
কত দামি শাড়ি পরতে হবে, বলো তো?
কত দামী শাড়ি পরলে তার আঁচল তোমায় ছুঁতে পারবে—আমি জানতে চাই।

হৃদয়ের রক্তক্ষরণ বড্ড জটিল পাখি।
তোমাকে ভালোবাসার মতো অন্যায়
আর একটাও করি নাই।

Advertisement

দেখো, শরতের স্বচ্ছ আকাশের কত রূপ!
কবিরা কত রঙে লিখছে তা কবিতায়।
অথচ, তুমি ছাড়া আমার আকাশ বড্ড অসহায়।

তোমার ঘরে কার আনাগোনা হয় সখা?
কে তোমার বই, বিছানার ভাগ নেয়?
কে তোমার কবিতা হয়?
আমার ভীষণ জানতে ইচ্ছে হয়।

তোমার প্রিয়তমার মুখ না দেখার আফসোসে আজ আমি বড্ড অসহায়।
ওমন ভাগ্যবতী মেয়ে কেমন হয়,
তা আমার দেখতে ভীষণ ইচ্ছে হয়।

আমার কিসব ভাবনা আমায় বড্ড যন্ত্রণা দেয়!
তোমাকে পাওয়ার লোভ
যেন নীড়হাড়া পাখির কেবল একটি আশ্রয়ের ন্যায়।
কেবল একটি আশ্রয়।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!