শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, বহিষ্কার জাবি ছাত্রশক্তির নেতা
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কর্মকাণ্ডের জন্য রাব্বি হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।তবে বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, রাব্বি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই মন্তব্যকে কেন্দ্র করে আমাদের মনেও সেটা আশঙ্কা জাগে এবং এটা মনে হয়েছে এটা পুরোপুরি আমাদের সাংগঠনিক নীতি এবং সাংগঠনিক আদর্শের পরিপন্থী। সেই স আলোকেই আমাদের জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
রাব্বি হোসেনের ওই শুভেচ্ছা বার্তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
রাব্বি হোসেন এক ফেসবুক পোস্টে জানান, শেখ হাসিনাকে আমি শুভ জন্মদিন আপা সার্কাজম হিসেবে বলেছিলাম।আমি ২৪ এর আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং হাসিনার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আমি সরাসরি বলছি আমি হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে এবং আমি সরাসরি ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমি কখনো কোনোদিনও আওয়ামী লীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।