[ খবর ]
রাজধানীতে পুলিশের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ে বন্ধ
ছবি: প্রতীকী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাবধানতার অংশ হিসেবে পুলিশের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র ফেরত এক প্রবাসীর বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বর ও কনেকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রাজধানীর বনানীর গলফ গার্ডেন কমিউনিটি সেন্টারে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলশান জোনের এসিল্যান্ডে ইশতিয়াক আহম্মেদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনাভাইরাসের কোনো ধরনের লক্ষণ না থাকায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে বর ও কনের পরিবার। আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। বর ও কনেপক্ষ আমাদের অনুরোধে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
এর আগে, বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শুরু করতে গেলে খবর পায় পুলিশ। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে বর ও কনেকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!