ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় কর্মহীন ১৮০ পরিবারে পৌঁছে দেয়া হলো ‘ইফতার উপহার’

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ১৬ মে ২০২০
মাগুরায় কর্মহীন ১৮০ পরিবারে পৌঁছে দেয়া হলো ‘ইফতার উপহার’
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে কর্মহীন পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘরবন্দি কর্মহীন ১৮০টি পরিবারের মাঝে এই ‘ইফতার উপহার’ পৌঁছে দিয়েছে সংগঠন ‘আর্ত-মানবতার সেবায় আমরা ক’জন’।

শনিবার দুপুরে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে।

সংগঠনের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এলাকার বিভিন্ন পয়েন্টে, রাস্তায় ও কর্মহীন পরিবারের বাড়িতে গিয়ে এই ইফতার উপহার পৌঁছে দেয়।

ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন- মাজিদুল হক, তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান শুভ, ফখরুল ইসলাম, সজীবুর রহমান, প্রণব কর্মকার, সজীবুল ইসলাম, প্রসেনজিৎ রায় ও জয় কর্মকারসহ আরো অনেকে।

সংগঠনের সদস্য রোকনুজ্জামান শুভ বলেন, আমরা এলাকার এসএসসি-২০০৮ সালের বন্ধুরা মিলে এই মহোত কাজের চিন্তা করি। সবাইকে জানাই। এতে ভালো সাড়া পেয়েছি। বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা করেছেন। যার ফল স্বরূপ দেশে করোনার এই পরিস্থিতিতে এলাকার কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

ছবি: ডেইলি বাংলাদেশ

সজীবুল ইসলাম বলেন, কোনো ধরনের জমায়েত ছাড়াই শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা কর্মহীন ১৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।

তৌহিদুল ইসলাম বলেন, পরবর্তীতে খেটে খাওয়া, দিন মজুর ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণসহ আরো নানা পরিকল্পনা রয়েছে। এতে এবারের মতো সবার সহযোগিতা আশা করছি। তিনি আরো উল্লেখ করেন, ‘দশের লাঠি একের বোঝা’ নীতিতে চললে এই কাজ আরো সহজ হবে। যেভাবে সবাই সহযোগিতা করেছেন এতে আমরা অনুপ্রাণিত।

ছবি: ডেইলি বাংলাদেশ

সংগঠনের অন্য সদস্যরা বলেন, ইফতার সামগ্রী যারা গ্রহণ করেছেন তাদের মুখে নিদারুণ হাসি দেখেছি। এই হাসি পরবর্তীতে আরো ভালো কাজের উৎসাহ যোগাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!