[ রাজধানী ]
শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মগবাজারে গ্রেফতার
শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি বলেন, রাতে স্থানীয় জনতা শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!