ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৬৮টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৪৭ জনকে আটক করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৬৯ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ২৪ জন এবং এসআরইউতে একজনকে আটক করা হয়েছে।

অভিযানে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসারেক্স, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!