ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটে           ছবি ভিডিও থেকে নেওয়া

মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে কে বা কারা আগুন দেয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে এর আগে এদিন সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এসএস
লিংক সফলভাবে কপি হয়েছে!