ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২৩:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ।। ছবি: সংগৃহীত

এবার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা। তিনি বলেন, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, বিষয়টি শনাক্তের চেষ্টা করছি।

প্ল্যাটফর্মে টহল জোরদারের কথা জানিয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

Advertisement

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!