[ খবর ]
দুই প্রবাসীর ইচ্ছা ভণ্ডুল
বিয়ের প্রতীকী ছবি
দেশে করোনাভাইরাস মোকাবিলায় গণজমায়েত বন্ধের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা উপেক্ষা করে দুই প্রবাসীর ইচ্ছায় তাদের বিয়ে ঘটা করে আয়োজন করা হচ্ছিল। তবে জার্মান ও পর্তুগালফেরত দুই প্রবাসীর ইচ্ছা ভণ্ডুল করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে বন্ধের বিষয়টি জানান সাভারের ইউএনও পারভেজুর রহমান।
সাভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আশুলিয়ার গাজীরচটের জার্মানফেরত এক প্রবাসী ও সাভারের ডগরমোড়ার পর্তুগালফেরত অপর প্রবাসী নির্দেশনা অমান্য করে শুক্রবার বিয়ের আয়োজন করেন। এ খবর পেয়ে প্রবাসীদের বাড়িতে যায় উপজেলা প্রশাসন। পরে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হয়। ওই সময় কনে পক্ষদ্বয়কে প্রবাসীদের সঙ্গে এ মুহূর্তে বিয়ে না দিতে সতর্ক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!