ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক খুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৫, ৬ জুন ২০২০
তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক খুন
মরদেহ (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউপির ডেইল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিক হোসেন একই এলাকার মো. কামালের ছেলে। আটক আব্দুস সালাম ডেইল পাড়ার বাসিন্দা আব্দুল আমিন কেরানীর ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শফিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আব্দুস সালাম। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আব্দুস সালামকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!