ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্প কন্যার সঙ্গে লেবাননের যুবকের চুটিয়ে প্রেম!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ৩ জানুয়ারি ২০২০
ট্রাম্প কন্যার সঙ্গে লেবাননের যুবকের চুটিয়ে প্রেম!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লেবাননের এক ধনকুবেরের ছেলে। নাম তার মাইকেল বেলস। এরইমধ্যে তাদের বাগদানের একটি কার্ডও ভাইরাল হয়েছে।

লেবাননি ওই যুবকের সঙ্গে বছর খানেক ধরে চুটিয়ে প্রেম করছেন ট্রাম্পকন্যা টিফানি। এবার চলছে বিয়ের প্রস্তুতি। এরইমধ্যে তাদের বাগদানের আমন্ত্রণপত্র ছাপা হয়ে গেছে। লেবাননের এক স্থানীয় পত্রিকায় ওই আমন্ত্রণপত্রের ছবিও প্রকাশিত হয়েছে। এরপরপরই ওই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

কার্ডে দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখে ফ্লোরিডায় পাম বিচ আইল্যান্ডের গ্রান্ড বলরুমে হতে চলেছে ট্রাম্প কন্যার বাগদান।

Advertisement

তবে বুধবার ইনস্টাগ্রামে ছাপা হওয়া বাগদান কার্ড এবং ট্রাম্পের মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবর সবকিছুই অস্বীকার করেছেন বেলস। তার ভাষায় পুরোটাই নাকি গুজব।

এদিকে ট্রাম্পের ছোট মেয়ে টিফানির সঙ্গে মাইকেলের দেখা গত বছর গ্রিসে এক পার্টিতে। ওই পার্টির আয়োজক ছিলেন হলিউড হার্টথ্রব লিন্ডসে লোহান। প্রথম দেখাতেই মাইকেলের প্রেমে পড়ে যান ২৬ বছরের তরুণী টিফানি।

ট্রাম্পের হবু জামাই মাইকেলের বাবা লেবাননের বিরাট ধনী। বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান মাসাদ বেলস অ্যান্ড বেলস সাম্রাজ্যের মালিক। যদিও মাইকেল বেড়ে উঠেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়ায়।

জানা গেছে, সম্প্রতি হোয়াইট হাউসের ক্রিস্টমাস পার্টিতে বাবা-মাসহ উপস্থিত ছিলেন মাইকেল। এরপর মঙ্গলবার নতুন বছরের উদযাপন উপলক্ষে ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশকেন্দ্র মার-এ-লাগোতে একান্তে সময় কাটান এ প্রেমিক জুটি। সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!