ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে এক মাসে ছয় কোটি টাকার ইয়াবা-চোরাই পণ্য উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৩ মে ২০২০
টেকনাফে এক মাসে ছয় কোটি টাকার ইয়াবা-চোরাই পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এপ্রিল মাসে বিজিবির অভিযানে ছয় কোটি আট লাখ ৩৬ হাজার ২শ’ টাকার ইয়াবা ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত ও একজনকে আটক করা হয়। দায়ের হয়েছে পাঁচটি মামলা।

টেকনাফ-২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, এপ্রিল মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দুই লাখ দুই হাজার ইয়াবা উদ্ধার করে। ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি ছয় লাখ টাকা। এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দুকযুদ্ধে এক পাচারকারী নিহত ও একজনকে আটক করা হয়। দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই লাখ ৩৬ হাজার ২শ’ টাকা মূল্যের চোরাই পণ্য উদ্ধার করা হয়। দুটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দেশি তৈরি একটি বন্দুক, একটি কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচি উদ্ধার করে। তবে সীমান্তে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্তকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!