[ খবর ]
চাঁদপুরে আরো ১২ করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি
চাঁদপুরে আরো ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩০ জন হলো। এছাড়া জেলায় সুস্থ হয়েছেন ২১ জন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, শনিবার রাতে ৪৫ জনের ফলাফল এসেছে। এর মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৭ জন, ফরিদগঞ্জে ১৬ জন, কচুয়ায় আটজন, শাহরাস্তিতে আটজন, হাজীগঞ্জে সাতজন, মতলব উত্তরে ছয়জন, দক্ষিণে ছয়জন ও হাইমচরে দুইজন রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!